নিজস্ব প্রতিবেদক | ০১:১৩ এএম, ২০২২-০৯-১৩
বান্দরবানের লামার আজিজনগর খাদ্য গুদামের সামনে ট্রাক হতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২২৮৬ লিটার সয়াবিন তেল উধাও হয়েছে। আজিজনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল করিম জানান, রবিবার দিনগত গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার টিসিবি’র পণ্য বোঝাই ট্রাক আজিজনগর খাদ্য গুদামের সামনে পৌঁছে। সোমবার বিকালে গাড়ির ড্রাইভার মোঃ মূসা জানান, সয়াবিন তেল ২২৮৬ লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। নাইক্ষ্যংছড়ি উপজেলার টিসিবি’র কার্ডধারী জনসাধারণের জন্য এইসব পণ্য আসছিল।
জানা যায়, চট্টগ্রাম টিসিবি’র গোডাউন হতে নাইক্ষ্যংছড়ি উপজেলার জন্য ৮ হাজার লিটার সয়াবিন, ৪ হাজার কেজি চিনি ও ৮ হাজার কেজি ডাল নিয়ে নানা-নাতি পরিবহন সংস্থার ট্রাক চট্টমেট্রো-ট ১১-৪২২১ আজিজনগর খাদ্য গুদামের সামনে পৌঁছে। পরবর্তীতে ড্রাইভার জানান, ২২৮৬ লিটার তেল কে বা কারা নিয়ে গেছে। নানা-নাতি পরিবহন সংস্থার মালিক মোঃ মাহফুজ উদ্দিন চৌধুরী রিয়াজ জানান, ড্রাইভারের মাধ্যমে তিনি টিসিবি’র মালামাল পরিবহন করছিলেন। মালামাল কিভাবে উধাও হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস আজিজনগর খাদ্য গুদাম পরিদর্শন করেছেন। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার তেল উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited